পুঞ্চা: পুঞ্চা থানা এলাকায় এক যুবকের নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়
Puncha, Purulia | Jul 17, 2026 পুঞ্চা থানা এলাকায় এক যুবকের নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭ টা নাগাদ জানা যায় পুঞ্চা থানার ধীবর পাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ধীবরকে তাঁর বাড়িতে পরিবারের লোকেরা বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পরবর্তীকালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষনা করে।পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে।