দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে যাত্রীদের জন্য নতুন সুখবর রেলের। অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় বরাভূম স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিল রেল কর্তৃপক্ষ। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৭ কোটি ৩৫ লক্ষ টাকা। ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে নতুন বুকিং হাউস, দু'টি নতুন লিফট, ফু ওভার ব্রিজ, পার্কিং এরিয়া। স্টেশন চত্ত্বর সাজানো হয়েছে ছৌ নৃত্য আধারিত শিল্পকলায়। তুলে ধরা হয়েছে স্বাধীনতা সংগ্রামীদের জীবনী। আগামীদিনে আদ্রা ডিভিশনের অন্তর্গত বরাভূম স্টেশনটিকে আরও আধুনিক ভাবে গ