ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন্মদিন উপলক্ষে প্রদীপ জ্বালানো অনুষ্ঠান বিভিন্ন জায়গার পাশাপাশি। আজ সন্ধ্যের দিকে একই দৃশ্য দেখা গেল মুরারই এক নম্বর বিডিও অফিসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিন উপলক্ষে সেখানেও প্রদীপ চালানো হলো। এর পাশাপাশি মুরারই এক নম্বর বিডিও নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে অফিসে লাইট দিয়ে সাজানো হয়। এদিনের প্রদীপ জ্বালানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই এক নম্বর ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক, মুরারই এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও হাসানুজ্জামান শেখ,মুরারই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশারফ হোসেন, মুরারই এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি আফতাব আহমেদ, সহ বিশিষ্ট সমাজসেবী রা।