রঘুনাথপুর ২: মঙ্গলদা মৌতড় অঞ্চলের মৌতড় ডি,মৌতড় ন আনা,মৌতড় সাত আনা গ্রামে বিজেপির বিজয় মিছিল,আনন্দ উল্লাস
সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়ার পাড়া বিধানসভায় বিজেপির জয়ের খুশিতে বৃহস্পতিবার রঘুনাথপুর 2নম্বর ব্লকের মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মৌতড় ডি,মৌতড় ন আনা,মৌতড় সাত আনা গ্রামে বিজেপির বিজয় মিছিল আয়োজিত হল। পাড়া বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী নদিয়ার চাঁদ বাউর 33 হাজারেরও বেশি ভোটে জয়যুক্ত হয়ে দ্বিতীয়বার বিধায়ক হয়েছেন। সেই জয়ের উল্লাসে পাড়া বিধানসভার মন্ডল টু এর মঙ্গলদা মৌতড় অঞ্চলে বিজেপির বিজয় মিছিল আয়োজিত হল।