বলরামপুর: বলরামপুরে কিংবদন্তি চিকিৎসক ও সমাজসেবী ডঃ সুখেন্দু বিশ্বাসের আবক্ষ মূর্তি উন্মোচন
পুরুলিয়ার সমাজসেবা, সংস্কৃতি ও ক্রীড়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র, প্রয়াত ডঃ সুখেন্দু বিশ্বাসের স্মৃতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হলো। বৃহস্পতিবার সকাল ন'টা নাগাদ বলরামপুর মিশনে তাঁর নিজস্ব বাসভবনে একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। মূর্তিটির আবরণ উন্মোচন করেন প্রখ্যাত ছৌ ওস্তাদ অনিল মাহাতো ।