নিতুড়িয়া: জাল লটারি চক্রের মূল পান্ডা গ্রেফতার পুরুলিয়ার নিতুড়িয়ায়,উদ্ধার প্রায় ১১লক্ষ টাকা
জাল লটারি চক্রের বড়সড় সাফল্য পেল পুরুলিয়ার নিতুড় থানার পুলিশ। প্রায় বছর খানেক ধরে গা ঢাকা দিয়ে থাকা চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করার পাশাপাশি তার বাড়িতে তল্লাশি চালিয়ে নগর প্রায় 11লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতের নাম শক্তি যাদব। বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া থানার আমডাঙ্গা গ্রামে।পুলিশ সূত্রে জানা যায়,2025সালের 23এপ্রিল জাল নাগাল্যান্ড ও ডিয়ার লটারি টিকিট বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।তারপর থেকেই পুলিশ তদন্তে নামে।