রায়গঞ্জ: রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ কারীদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানীর
রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ কারীদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানীর,শুক্রবার দুপুরে রায়গঞ্জ পাবলিক বাস স্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষদের হাতে ভোগ তুলে দেন তৃণমূল প্রার্থী।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস,প্রাক্তন উপ প্রশাসক অরিন্দম সরকার ও প্রাক্তন ওয়ার্ড কো অর্ডিনেটর। রামনবমি উপলক্ষে হাজার হাজার মানুষ র্যালী তে অংশগ্রহণ করেন।