বলরামপুর: রথ যাত্রার দিন দু'ঘণ্টার মধ্যে বলরামপুরে সাতটি পৃথক পৃথক পথ দুর্ঘটনায় গুরুতর জখম ১৫ জন
বৃহস্পতিবার রথযাত্রার দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত দুঘণ্টার মধ্যে পুরুলিয়ার বলরামপুরে পৃথক পৃথক সাতটি জায়গায় সাতটি পৃথক পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগুলিতে আহত হয় মোট ১৫ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিটি দুর্ঘটনায় নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানোর জন্য ঘটেছে।