পুরুলিয়া ১: কাটাবেরড়া বালিঘাটে বেআইনি বালি কারবার অতিরিক্ত দামের প্রতিবাদে বিক্ষোভ দেখালো আদিবাসী কুড়মি সমাজ
পুরুলিয়া জেলার কাঁটাবেড়া বালি ঘাটে বেআইনি বালি কারবার ও অতিরিক্ত দামের প্রতিবাদে বিক্ষোভ দেখালো আদিবাসী কুড়মি সমাজ। সংগঠনের অভিযোগ, সরকার পরিবর্তনের পরেও প্রতি ১০০ সিএফটি বালির দাম ৩০০০ টাকাই রাখা হয়েছে এবং চালানে বালির মূল্য উল্লেখ করা হচ্ছে না। স্থানীয়দের দাবি, ঘাট থেকে ৩০০০ টাকায় বালি তোলা হলেও সাধারণ মানুষের কাছে তা প্রায় ৬০০০ টাকায় বিক্রি হচ্ছে। ঘটনায় বালি ব্যবসার স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন।