বান্দোয়ান: বান্দোয়ান বিধানসভায় বিজেপির প্রার্থী লবসেন বাস্কে ২৯৫৭৭ ভোটে জয়ী হলেন,তৃনমূলের জেলা সভাপতি পরাজিত
বান্দোয়ান বিধানসভায় বিজেপির প্রার্থী লবসেন বাস্কে ২৯৫৭৭ ভোটে জয়ী হলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী বান্দোয়ান বিধানসভার বিজেপির প্রার্থী লবসেন বাস্কে ১৩৪০৮০ এবং তৃনমুল কংগ্রেসের প্রার্থী ১০৪৫০৩ ভোট পেয়েছেন। তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি রাজীব লোচন সোরেনের হার।