রঘুনাথপুর ২: মীনু বাউরিকে সামনে রেখে ইছর গ্রামে প্রচারে ঝড় তুললেন পাড়া বিধানসভার BJP প্রার্থী নদীয়ার চাঁদ বাউরি
সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী তথা প্রাক্তন বিধায়ীকা মীনু বাউরিকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর 2নম্বর ব্লকের ইছর গ্রামে ভোট প্রচারে নজর কেড়ে ঝড় তুললেন পাড়া বিধানসভার বিজেপির প্রার্থী নদীয়ার চাঁদ বাউরি।এদিন নদীয়ার চাঁদ বাউরি ইছর গ্রামে দলীয় নেতৃত্ব বৃন্দ কর্মী সমর্থকদের নিয়ে সারা ইছর গ্রামে মিছিল করে পরিক্রমা করে জন সম্পর্ক করে ভোট প্রচার সারেন।