আউশগ্রামের উক্তা পঞ্চায়েত এলাকায় সোমবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ উন্নয়নের পাঁচালির জোরদার প্রচার চালালেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার। সঙ্গে ছিলেন আউশগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায় সহ অনান্যরা। উল্লেখ্য, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে সম্প্রতি ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পাঁচালির ব্রতকথা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে তৎপর হয়েছেন বিধায়ক সহ দলীয় পদাধিকারীরা।