বাঘমুণ্ডী: পর পর দুই রাত্রে সোলার লাইটের যন্ত্রাংশ চুরির ঘটনায় চাঞ্চল্য তপোবন মোড়ে
পর পর দুই রাত্রে সোলার লাইটের যন্ত্রাংশ চুরির ঘটনায় চাঞ্চল্য ফের একবার সোলার লাইটের বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠল বাঘমুন্ডির তপোবন মোড় এলাকায়। শনিবার বিকেল ৫ টা নাগাদ ওই মোড়ের দোকানদার হারাধন কুমার বলেন গত পরশু রাত্রে সোলার লাইটের বাতি সহ বিভিন্ন যন্ত্রাংশ দুষ্কৃতীরা চুরি করে পালিয়ে যায়। আর গতরাত্রে আবার ওই লাইটের প্লেট সহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। অন্যান্য দিনের মতো এদিনও সকালে তার অস্থায়ী গুমটির দোকানে এলে চুরির ঘটনাটি জান