শুক্রবার দুপুরে সূর্য ঘোষ নামক অভিযুক্তকে প্রতাপনগর থেকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ,সূত্রের খবর ২০০৯ সালে ২সেপ্টেম্বর বীরভূমের সিউড়িতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে মোটর বাইক,ঘটনায় আহত বাইক চালককে হাসপাতালে ভর্তির পাশাপাশি লরি চালকের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ,সেই মামলায় দীর্ঘদিন হাজিরা না দেওয়ায় সম্প্রতি লরি চালক সূর্য ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সিউড়ি আদালত।