রঘুনাথপুর ১: বাবুগ্রাম অঞ্চলের একুঞ্জা, রক্ষৎপুর,কৃষ্টপুর গ্রামে নির্বাচনী প্রচার সারলেন রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী হাজারী বাউরি
রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান নিয়ে মঙ্গলবার সারাদিন ধরেই রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর 1নম্বর ব্লকের বাবুগ্রাম অঞ্চলের একুঞ্জা, রক্ষৎপুর,কৃষ্টপুর গ্রামে ভোট প্রচার সারলেন রঘুনাথপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হাজারী বাউরি।এদিন তিনি দলের নেতৃত্ব বৃন্দ ও কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট প্রচার করেন। মঙ্গলবার রাত্রি সাড়ে 10টা নাগাদ প্রার্থী হাজারী বাউরি জানান ব্যাপক মানুষের সাড়া মিলছে।