রায়গঞ্জ: রায়গঞ্জে কংগ্রেসের সাংগঠনিক সভা,এইমস ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ, ২৯৪ আসনে লড়াইয়ের ঘোষণা কংগ্রেসের
রায়গঞ্জের গান্ধী ভবনে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেসের সিনিয়র অবজার্ভার শাকিল আহমেদ খান সহ জেলা নেতৃত্ব। সভা শেষে সাংবাদিক বৈঠকে শাকিল আহমেদ খান অভিযোগ করেন, রায়গঞ্জ থেকে এইমস সরিয়ে কল্যাণীতে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জবাসীর প্রত্যাশায় জল ঢেলেছে। পাশাপাশি রাজ্যে কর্মসংস্থানের অভাব নিয়েও তিনি সরব হন।