বান্দোয়ান: ধডুংরী মোড়ের কাছে পথ দূর্ঘটনা,আহত গাড়ির চালক মহ পথচারী মহিলা
নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মহিলাকে ধাক্কা একটি তিনচাকা বিশিষ্ট গাড়ির।আহত গাড়ির চালক সহ মহিলা। জানা যায় এই দূর্ঘটনায় তিন চাকা গাড়িটিও পাল্টি হয়।শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭.৩০ টা নাগাদ ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার ধডুংরী মোড়ের কাছে।আহত মহিলার নাম রুপালি হাঁসদা এবং চালকের নাম সন্দীপ মাহাতো।পরবর্তী কালে বান্দোয়ান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।