রায়গঞ্জ: বারুইপুর এনকাউন্টারে আশার আলো, কড়া পদক্ষেপকে স্বাগত রায়গঞ্জের সমাজকর্মীদের
বারুইপুর এনকাউন্টারের ঘটনায় আশার আলো দেখছেন নাবালিকা পাচার ও নির্যাতন বিরোধী কাজে যুক্ত রায়গঞ্জের বীরনগরের 'স্মোকাস' স্বেচ্ছাসেবী সংস্থার সমাজকর্মীরা। তাঁদের বক্তব্য, সরকারের এই কঠোর পদক্ষেপ সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং অপরাধ দমনে কার্যকর হবে। মহিলা সমাজকর্মীদের দাবি, আগের সরকারের সময় প্রশাসনের কঠোর পদক্ষেপের অভাব ছিল, ফলে কাজ করতে নানা সমস্যার মুখে পড়তে হতো। বর্তমান সরকারের এই উদ্যোগে নারী ও নাবালিকাদের বিরুদ্ধে অপরাধ কমবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা