বলরামপুর: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বলরামপুর ব্লক কার্যালয়ে বিক্ষোভ মহিলাদের
অন্নপূর্ণা যোজনারসরকারি সহায়তার টাকা না পেয়ে মঙ্গলবার পুরুলিয়ার বলরামপুর ব্লকের মূল গেটে বিক্ষোভে শামিল হলেন স্থানীয় শতাধিক মহিলা। পরিস্থিতি সামাল দিতে বলরামপুর থানার আই সি-র নেতৃত্বে আগে থেকেই সেখানে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ফলে টাকা না পেয়ে হতাশ মহিলারা ব্লক চত্বরে এলে পুলিশ তাঁদের মুল গেটেই আটকে দেয়।ফল স্বরূপ তারা সেখানেই দাঁড়িয়ে পড়ে বিক্ষোভ দেখান। প্রশাসনের আশ্বাসে উঠে বিক্ষোভ।