রঘুনাথপুর ১: ফাঁসে মৃত্যু,হাসপাতাল থেকে দেহ PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হল এক বৃদ্ধর। মৃতের নাম ভূপাল ঠাকুর। তার বাড়ি পুরুলিয়ার আদ্রা থানার অন্তর্গত পাঁচুডাঙ্গাতে। জানা যায়,অন্যান্য দিনের মত সোমবার রাত্রে ভূপাল বাবু তার নিজের বাড়িতে ঘুমিয়েছিল। গভীর রাতে পরিবারের অজান্তে সে গলায় ফাঁস লাগিয়ে নিলে ঘটনাটি পরিবারের আত্মীয়দের নজরে আসতেই ফাঁস কেটে তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।