বিকশিত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে পানিট্যাঙ্কির বুন্দেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করল রাণীগঞ্জ-বিন্নাবাড়ি মণ্ডল বিজেপি। গত এক মাস ধরে স্বচ্ছতা ও জনসচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অভিযান চালানো হচ্ছে বলে জানা যায়।এদিন বুন্দেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের চত্বর ও পার্শ্ববর্তী এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উদ্যোক্তাদের দাবি।কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাণীগঞ্জ-বিন্নাবাড়ি মণ্ডলের সভাপতি রিনা মণ্ডল, সাধারণ সম্পাদক দিলীপ মহন্ত-সহ দলের অন্যান্য সদস্যরা। তাঁরা বিদ্যালয় চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করেন।প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে স্বচ্ছ পরিবেশ গড়ে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়। আগামী দিনেও এই ধরনের স্বচ্ছতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে দলীয় নেতৃত্ব।