প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে চাপড়া থানার অন্তর্গত হাঁটরা এলাকায় রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। হাঁটরা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে গ্রামের বিভিন্ন রাস্তায় এই রুট মার্চ অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। উল্লেখ্য, গতকালই কেন্দ্রীয় বাহিনী চাপড়ায় এসে পৌঁছায়। নির্বাচন ঘোষণার আগেই সম্ভাব্য অশান্তি এড়াতে।