রায়গঞ্জ: রায়গঞ্জে পৌর সাফাই কর্মী ও সুপারভাইজারকে মারধর, থানায় অভিযোগ
রায়গঞ্জের ৩ নম্বর ওয়ার্ডে পৌরসভার সাফাই কর্মী দেবলাল রায় ও সুরজ বাসফোর এবং ওয়ার্ড সুপারভাইজার শ্যামাপদ সরকারকে মারধর ও গালিগালাজের অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সাফাইকাজ চলাকালীন স্থানীয় বাসিন্দা অমিত পাল চৌধুরী তাদের উপর হামলা চালান বলে অভিযোগ। সুপারভাইজার ঘটনাস্থলে এলে তাঁকেও হয়রানি করা হয়। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার পৌর কর্তৃপক্ষের নির্দেশে রায়গঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়।