রবিবার নদীয়া জেলার দিগনগরে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র রথের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা (জে পি নাড্ডা)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি ড. সুকান্ত মজুমদার সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ও কর্মীসমর্থকেরা।দলীয় পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তন যাত্রার সূচনা করেন নেতৃবৃন্দ। সভামঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন তাঁরা। উন্নয়ন, দুর্নীতি বিরোধী লড়াই এবং সংগঠন শক্তিশালী করার বার্তা দেওয়া হয় কর্ম