রঘুনাথপুর ২: মতিরা,বামড়রা,বড়রা গ্রামে নির্বাচনী প্রচার সারলেন পাড়া বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী নদীয়ার চাঁদ বাউরি
তৃণমূল সরকারকে 2026এর বিধানসভা নির্বাচনে বিসর্জন দেওয়ার সংকল্প নিয়ে জয় সু নিশ্চিত করতে শনিবার সকাল থেকে প্রায় সারাদিন ধরেই পাড়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী নদীয়ার চাঁদ বাউরি রঘুনাথপুর 2নম্বর ব্লকের মতিরা,বামড়রা,বড়রা গ্রামে জন সম্পর্ক করে নির্বাচনী প্রচার সারলেন।প্রখর রৌদ্রকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচার চলাকালীন এলাকার মানুষ জনদের স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপণা ছিল চোখে পড়ার মত।