চোপড়া: তিন মাইল এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে ফের প্রাণহানি, ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে যুবকের করুণ মৃত্যু
বাড়ি থেকে বেরিয়েছিলেন নিজের গন্তব্যে পৌঁছতে। কিন্তু আর ফেরা হল না। জাতীয় সড়কে তেলের ট্যাংকারের সঙ্গে বাইকের সংঘর্ষে অকালে ঝরে গেল এক যুবকের প্রাণ। মুহূর্তের এই দুর্ঘটনা স্তব্ধ করে দিয়েছে গোটা এলাকাকে। চোপড়া ব্লকের তিন মাইল এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, তেলের ট্যাংকারের সঙ্গে একটি বাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হন মন্টু সিং নামে এক যুবকের। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবার-পরিজন ও পরিচিতদের মধ্যে নেমে আসে