পুরুলিয়া ১: মানাড়া অঞ্চলে কংগ্রেসের হেভিওয়েট প্রচার দিব্যজ্যোতি সিং দেওএর
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। শুক্রবার এক নম্বর ব্লকের মানাড়া অঞ্চলে প্রচার সারলেন জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী দিব্যজ্যোতি সিং দেও। দলীয় কর্মী-সমর্থকদের মিছিল নিয়ে মানাড়া অঞ্চলের প্রতিটি গ্রামে জনসংযোগ ও মিছিল করেন তিনি। প্রার্থীর সমর্থনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। ঢাক-ঢোল ও তাসা সহযোগে বর্ণাঢ্য মিছিলটি যখন মানাড়া অঞ্চলের গ্রামে ঘুরে তখন রাস্তার দু’ পাশে থাকা মানুষদের অভিবাদন জানান।