বরাবাজার: কালা দিবসে বামুনডিহা রাজপথে আদিবাসী কুড়মী সমাজ, উঠল এসটি স্বীকৃতির দাবি
এসটি তালিকায় পুনরায় অন্তর্ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে আদিবাসী কুড়মী সমাজ। এই দাবিতেই প্রতি বছর ৬ সেপ্টেম্বর দিনটি ‘কালা দিবস’ হিসেবে পালন করেন কুড়মী সমাজের মানুষজন। এদিন জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বামুনডিহা গরাম থানে আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলের। মিছিল থেকে ওঠে জোরালো দাবি—কুড়মী জাতিকে পুনরায় এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আন্দোলনকারীদের দাবি, ১৯৫০ সালে কোনও স্পষ্ট কারণ না দেখিয়েই কুড়মী সম্প্রদায়কে এসটি তালি