রায়গঞ্জ: ক্ষুদ্র উদ্যোগপতিদের পণ্য জাতীয়-আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সম্ভাবনা, রায়গঞ্জে সাংবাদিক সম্মেলন
উত্তর দিনাজপুরের ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোগপতিদের পণ্য বৃহত্তর বাজারে তুলতে দিল্লির ভারত মণ্ডপে ১২-১৫ আগস্ট অনুষ্ঠিত ‘ভারতীয় ব্যাপার মহোৎসবে’ অংশ নিয়েছে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের ছয় সদস্যের দল। বুধবার সাংবাদিক সম্মেলনে সম্পাদক অভিজিৎ বোস বলেন, বাজারের অভাবে পণ্য পৌঁছাতে পারছে না। এই সম্মেলনে সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে, যা জাতীয় ও আন্তর্জাতিক বাজারে সুযোগ খুলে দেবে। চেম্বার গুণমান ও বিপণনে সচেতনতা বাড়াবে।