পাড়া: পাবড়া গ্রাম সংলগ্ন রাস্তায় পথ দুর্ঘটনায় আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন প্রতিমন্ত্রী নদীয়ার চাঁদ বাউরী
Para, Purulia | Jun 7, 2026 রাজ্যের প্রতিমন্ত্রী নদীয়ার চাঁদ বাউরী-র মানবিক উদ্যোগে প্রাণ বাঁচল এক পথ দুর্ঘটনায় আহত যুবকের। রবিবার দুপুর প্রায় সাড়ে তিনটা নাগাদ রঘুনাথপুর চন্দনকিয়ারী রোডে সাঁওতালডি থানার অন্তর্গত পাবড়া গ্রাম সংলগ্ন এলাকায় রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন তিনি। জানা যায়, রঘুনাথপুরে একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে বাইক দুর্ঘটনায় আহত ওই যুবককে দেখতে পান প্রতিমন্ত্রী। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে আ