বলরামপুর: শ্যামনগর উড়াল পুলে লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষ জখম পাঁচ
অটো এবং লরির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটলো জামশেদপুর পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে বলরামপুর থানার শ্যামনগর উড়ালপুলে। লরির ধাক্কায় অটোটি দুমড়ে মুছড়ে গিয়েছে। গুরুতর জখম হয়েছেন অটোতে থাকা পাঁচ জন যাত্রী।দুর্ঘটনায় আহতরা হলো দিব্যা কুমারী বাড়ি চান্ডিল, মঙ্গল সিং সর্দার বাড়ি টাটা, আদিত্য মাঝি, লক্ষী লাল মাঝি এবং বুড়া টুডু তিন জনের বাড়ি পুরুলিয়ার আড়শা থানা এলাকায়। দুর্ঘটনার পর লরি ছেড়ে চালক পালিয়ে যায়।