পুরুলিয়া ১: তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি পুরুলিয়ায়, পারদ নামায় স্বস্তিতে জেলাবাসী
গত কয়েকদিন ধরেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকা তাপমাত্রায় কার্যত হাঁসফাঁস করছিল গোটা জেলা। অবশেষে তীব্র দাবদাহের অবসান ঘটিয়ে আজ, বুধবার বিকেলে স্বস্তির বৃষ্টি নামল পুরুলিয়ায়। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির জেরে গরমের তীব্রতা একধাক্কায় অনেকটাই কমেছে, যার ফলে স্বস্তির নিশ্বাস ফেলছেন জেলাবাসী।স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে চলা প্রচণ্ড গরমে পুরুলিয়া জেলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। সকাল হতেই সূর্যের তীব্র উত্তাপে ঘর থেকে বেরোনো দায় ।