পুরুলিয়া ১: ভোট গণনার অপেক্ষায় পুরুলিয়া: সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার নিশ্ছিদ্র বলয়
ঘড়ির কাঁটা এগোতেই বাড়ছে উত্তেজনা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভোট গণনা। এই প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় চত্বরকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। গণনা কেন্দ্রের নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না কমিশন। বিশ্ববিদ্যালয়ের মূল ভবন থেকে শুরু করে সংলগ্ন এলাকা ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি বাইরের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশও।