বরাবাজার: স্বচ্ছ ভারত অভিযানে বরাবাজার স্বাস্থ্যকেন্দ্রে BJP র সাফাই অভিযান ও রোগীদের ফল বিতরণ, উপস্থিত বিধায়ক
স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে সাফাই অভিযান চালানো হলো বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বিজেপির যুব মোর্চার সদস্যরা স্বাস্থ্যকেন্দ্র চত্বরে এই সাফাই অভিযানে অংশ নেন। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ফলও বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লাভ সেন বাসকে, ভারতীয় জনতা পার্টির ঝাড়গ্রাম জেলা কমিটির সম্পাদিকা মনি মাহাতো, বান্দোয়ান মণ্ডল ২ এর সভাপতি জনার্দন সিংহ মোদক-সহ বিজে