বরাবাজার: জালিয়াতি-প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বরাবাজারের তৃণমূল শ্রমিক নেতা চন্দন সিংহ মল্ল, তোলা হলো আদালতে
জমি কেনাবেচায় জালিয়াতি ও আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া বরাবাজারের তৃণমূল শ্রমিক নেতা চন্দন সিংহ মল্লকে শনিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে জমি সংক্রান্ত বিবাদ, অবৈধ লেনদেন এবং প্রতারণার একাধিক অভিযোগ জমা পড়ছিল। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বরাবাজার থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ আদালতে তাঁকে পেশ করা হলে তাঁর জামিন হবে, নাকি পুলিশি বা জেল হেফাজতের নির্দেশ দেওয়া হবে, সেদিকেই নজর রয়েছে স