অস্ত্রসহ তিন মাওবাদী শীর্ষ নেতা নেত্রীর আত্মসমর্পন বাঁকুড়ায়। বাঁকুড়া পুলিশ লাইনে এডিজি পশ্চিমাঞ্চল আনন্দ কুমারের কাছে আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পন করলেন জবা মাহাতো ওরফে গৌরি, নয়ন তারা সাহু ওরফে মিতা এবং রামপ্রসাদ মান্ডি ওরফে শচীন। দুই মহিলা মাওবাদী নেত্রী জোনাল সদস্য ছিলেন এবং শচীন ছিলেন বাংলা ঝাড়খন্ড ঊড়িষ্যা রিজিওন্যাল সদস্য। এই তিন শীর্ষ মাওবাদী নেতা নেত্রী ২ টি ইনসাস, ১ টি এ কে ৪৭, ১০ টি ম্যাগাজিন এবং ১৫৪ রাউন্ড কার্তুজ সহ আত্মসমর্পন করে। সমাজের মূল স্রোতে ফেরার জন্যেই আত্মসমর্পন। যদিও মনে করা হচ্ছে জঙ্গলমহল বা মাওবাদীদের আন্দোলন অনেকটা কোনঠাসা তাই একে একে মূল স্রোতে ফিরে আসতে চাইছে।