পাড়া: পাড়া ধর্মরাজ মন্দিরে ১০ দিনের ঐতিহ্যবাহী মেলার সূচনা, ভক্তদের উপচে পড়া ভিড়
Para, Purulia | May 1, 2026 পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত প্রাচীন ধর্মরাজ মন্দিরে শুরু হলো ঐতিহ্যবাহী ১০ দিনব্যাপী ধর্মীয় মেলা। আনুমানিক ৫০০ বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরকে ঘিরে প্রতিবছরের মতো এবছরও বুদ্ধ পূর্ণিমার দিন থেকে মেলার আয়োজন করেছে মন্দির কমিটি। শুক্রবার ভোর রাত থেকেই মেলার শুভ সূচনা হয়।এদিন ভোর থেকেই শুরু হয় দণ্ডী দেওয়ার আচার, যেখানে আশেপাশের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে অসংখ্য ভক্ত সমবেত হন। স্থানীয় মানুষের বিশ্বাস, এই মন্দির অত্যন্ত জ