নিতুড়িয়া: নিতুড়িয়ার দীঘা অঞ্চলের বড়তোড়িয়ার গোয়ালডি গ্রামে বিজেপির বিজয় মিছিল,আনন্দ উল্লাস,উপস্থিত MLA
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভায় বিজেপির জয়ের খুশিতে রবিবার নিতুড়িয়া ব্লকের দীঘা অঞ্চলের অন্তর্গত বড়তোড়িয়ার গোয়ালডি গ্রামে বিজেপির বিজয় মিছিল আয়োজিত হল। রঘুনাথপুর বিধানসভায় বিজেপি প্রার্থী মামণি বাউরি 44 হাজারেরও বেশি ভোটে জয়যুক্ত হয়ে বিধায়িকা হয়েছেন। সেই জয়ের উল্লাসে রঘুনাথপুর বিধানসভার নিতুড়িয়া ব্লকের দীঘা অঞ্চলের বড়তোড়িয়ার গোয়ালডি গ্রামে বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে জয়ের খুশিতে বিজয় মিছিলে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।