পুরুলিয়া ১: সাতসকালে ডিমডিহার পুকুরপাড় থেকে বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য এলাকায়
সাতসকালে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া মফস্বল থানা এলাকায় ।ঘটনাটি ঘটেছে মফস্বল থানার অন্তর্গত ডিমডিহা গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম মীরা আড্ড্য (৬২)। তিনি ওই ডিমডিহা গ্রামেরই বাসিন্দা। এদিন সকালে গ্রামের একটি পুকুরের ধারে ওই মহিলার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান গ্রামবাসীরা এবং এলাকায় ব্যাপক আতঙ্ক ।