পুরুলিয়া ২: প্রশাসনের আশ্বাসে ৪:৩০ ঘণ্টার পথ অবরোধে অবশেষে তুলে নিল ছাত্রছাত্রীরা
প্রশাসনের তরফে অবশেষে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, আগামী ৯ তারিখের মধ্যে সমস্ত বকেয়া স্কলারশিপের টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এই সুনির্দিষ্ট আশ্বাস মেলার পর অবশেষে দুপুর ১:৩০ নাগাদ আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। তবে অবরোধ প্রত্যাহার করলেও আন্দোলনকারী পড়ুয়ারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন— "নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি ওএসিস স্কলারশিপের বকেয়া টাকা অ্যাকাউন্টে না পৌঁছায়, তবে আগামী দিনে জেলাজুড়ে আরও বড় আকারের