মানবাজার ১: তোপধ্বনির মধ্য দিয়ে মানবাজারে শুরু হয়ে গেলো পুজোর শুভারম্ভ
তোপধ্বনির মধ্য দিয়ে মানবাজারে শুরু হয়ে গেলো পুজোর শুভারম্ভ।শনিবার সকাল ৭ টা নাগাদ মানবাজার গড় পাথরমহড়া রাজবাড়ীতে তোপধ্বনির পর কলাবউ স্নানের জন্য ঠাকুর পুকুরের উদ্দেশ্যে দোলা বাহির হয়,সাথে মানবাজার এলাকার সমস্ত পুজো মন্দির গুলি থেকেও দোলা বাহির হয়।এদিন হাজার হাজার মানুষের ঢল দেবী দূর্গাকে বরণ করে নেওয়ার জন্য দোলা শোভাযাত্রায় সামিল হন।দীর্ঘদিন ধরে চলে আসা মানবাজারের সুসজ্জিত এই শোভাযাত্রার ঐতিহ্য আজও অটুট।