বান্দোয়ান: কুইলাপাল অঞ্চলের ধবনী গ্রামে খড়ের গাদায় আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো এলাকায়
প্রচন্ড গরম,তার ওপর খড়ের গাদায় আগুন লেগে ভস্মীভূত হলো খড়ের গাদা।মঙ্গলবার আনুমানিক বিকেল ৩.৩০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার অন্তর্ভুক্ত কুইলাপাল অঞ্চলের ধবনী গ্রামে।জানা যায় বিলেশ্বর মুর্মু নামের এক ব্যাক্তির খড়ের গাদায় আগুন লেগে যায়।পরবর্তীকালে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।