এসআইআর নিয়ে দলের নেতা কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুলিয়ানা অঞ্চল তৃণমূল। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রান্টুয়াতে তৃণমূলের দলীয় কার্যালয়ে হয় এই বৈঠক। এসআইআর এর জন্য তৃণমূলের বুথ স্তরের নিযুক্ত কর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে ব্লক তৃণমূলের সভাপতি টিংকু পাল ফর্ম পূরণ সহ একাধিক বিষয়ে আলোচনা করেন বৈঠকে,উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র