পাড়া থানার অন্তর্গত পাড়া গ্রামে শনিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনায় এক শিশু কুয়োতে পড়ে মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম রিতন মাজি (বয়স আনুমানিক ২ বছর)। বাড়ির পাশেই খেলতে খেলতে অসাবধানতাবশত কুয়োতে পড়ে যায় সে। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার স