ফরাক্কা: মুম্বাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরাক্কার পরিযায়ী শ্রমিক সেতাবুলের মৃ,ত্যু, মৃতদেহ বাড়িতে ফিরে এল
মুম্বাইয়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ বছর বয়সি পরিযায়ী শ্রমিক সেতাবুল শেখের মৃত্যু হয়েছে। আজ তাঁর মৃতদেহ ফরাক্কার তিলডাঙা গ্রামের বাড়িতে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনকারী হারিয়ে পাঁচটি ছোট সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।