বরাবাজার: জনপ্রত্যাশা পূরণে সেবা সেতু, পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষ, বরাবাজারে জানালেন বিজেপির মন্ডল সভাপতি
রাজ্যের মানুষ অনেক আশা নিয়ে বিজেপির সরকার নিয়ে এসেছে। সরকার মানুষের সেই আশা পূরণ করতেই সেবা সেতু ক্যাম্পের আয়োজন করেছে মানুষকে সেবা দেওয়ার জন্য সোমবার রাত সাড়ে নটা নাগাদ বরাবাজার থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন ভারতীয় জনতা পার্টির সভাপতি জনার্দন সিংহ মোদক। তিনি বলেন বিভিন্ন যেসব প্রকল্পগুলো সেবা সেতু ক্যাম্প থেকে মানুষের জন্য পরিষেবা দেওয়া হল তাতে সাধারণ মানুষ খুবই উপকৃত হয়েছে।