বান্দোয়ান: বান্দোয়ানে অস্বাভাবিক মৃত্যু হলো এক ভবঘুরের
বান্দোয়ান থানা এলাকায় অস্বাভাবিক মৃত্যু হলো এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের।শুক্রবার রাত্রি ৯ টা নাগাদ বান্দোয়ান থানার পুলিশ সূত্রে জানা যায় বান্দোয়ানের বোম্বে চক এলাকায় এক ভবঘুরেকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরবর্তীকালে বান্দোয়ান থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।