বরাবাজার: সপ্তমীর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট বরাবাজার থানা চত্বর
অষ্টমীর আগে সপ্তমীর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট বরাবাজার থানা চত্বর। বড়বাজার সার্বজনীন দুর্গোৎসব সাংস্কৃতিক কমিটির উদ্যোগে সপ্তমীর সন্ধ্যায় আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ ও গানের মনোমুগ্ধকর পরিবেশনায় জমে ওঠে অনুষ্ঠানের আসর। শিল্পীদের পরিবেশনায় উৎসবের আনন্দে মেতে ওঠেন উপস্থিত দর্শকরা। তবে শুধু বিনোদন নয়, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই উঠে আসে এক গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা। শিশু শিল্পীদের মুকাভিনয়ে ফুটে ওঠে জল অপচয় বন্