বলরামপুর: তীব্র দাবদাহ বনাম ভোটের উত্তাপ,কড়া নিরাপত্তায় মুড়ল পুরুলিয়া, নজরে ২ হাজার ৮০২ বুথ
দোরগোড়ায় নির্বাচন। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, ততই চড়ছে উত্তেজনার পারদ। একদিকে গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে গণতন্ত্রের মহোৎসব এই দুইয়ের মেলবন্ধনে কার্যত ফুটছে পুরুলিয়া। পুরুলিয়া সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের ডিসিআরসি (DCRC) সেন্টারে বুধবার সকাল থেকেই চোখে পড়ছে তৎপরতা।