চোপড়া: যাঁদের হাতে পরিচ্ছন্ন সমাজ, বিশ্ব মানবিকতা দিবসে তাঁদেরই পা ধুইয়ে সম্মান
যাঁদের হাতে পরিচ্ছন্ন সমাজ, বিশ্ব মানবিকতা দিবসে তাঁদেরই পা ধুইয়ে সম্মান কেউ ময়লা দেখলে নাক সিটকান, আর কেউ সেই ময়লার মধ্যেই নেমে প্রতিদিন পরিষ্কার করেন আমাদের সমাজ। তাঁদের শ্রমেই পরিচ্ছন্ন থাকে রাস্তা, পাড়া-মহল্লা আর আমাদের চারপাশ। বিশ্ব মানবিকতা দিবসে সেই মানুষগুলোকেই দিল বিশেষ সম্মান হান্না মেমোরিয়াল মিশন স্কুল (Free Will Baptist Society)। ১৯ আগস্ট বিশ্ব মানবিকতা দিবস উপলক্ষে স্কুলে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। আর সেখানেই তৈরি হয় এক আবেগঘন ম